রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

তরফ নিউজ ডেস্ক: দীর্ঘ ৬ ঘণ্টার অভিযানে ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকা থেকে বাংলাদেশিসহ প্রায় ৩৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। সাগরে বিপজ্জনকভাবে উপচে পড়া কাঠের নৌকা থেকে রোববার রাতে দু’টি দাতব্য উদ্ধারকারী জাহাজ ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের এই খবর দিয়েছে। জার্মানি এবং ফ্রান্সের বেসরকারি সংস্থা সি-ওয়াচ ৩ এবং ওসান ভাইকিংয়ের উদ্ধারকারী জাহাজ উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিশিয়ার জলসীমার ভেতরে তেল স্থাপনা এবং অন্যান্য জাহাজের কাছ থেকে ভূমধ্যসাগরে ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে।

সি-ওয়াচ ৩ রোববার রাতে ভূমধ্যসাগরে রাতের ওই অভিযানের নেতৃত্ব দিয়েছে। জার্মানির এই অলাভজনক সংস্থা মোট ১৪১ জনকে উদ্ধার করেছে। এছাড়া বাকি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে ওসান ভাইকিংস। রাতের এই উদ্ধার অভিযানে জার্মানির আরেক এনজিও রেসকিউ শিপের ইয়াট ‘নাদির’ সহায়তা করেছে।

তবে ভূমধ্যসাগরে কাঠের নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কারও মৃত্যু অথবা কেউ আহত হয়েছেন কি-না তা এখনও পরিষ্কার নয়। নৌকাটির পাটাতন এবং বাহিরে অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপক ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি পানিতে অবতরণের পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com