শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মানু সোহনি আইসিসির নতুন প্রধান নির্বাহী

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নির্বাচিত হয়েছেন মানু সোহনি।

চলতি সপ্তাহে চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে সোহনিকেই আইসিসির পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে চূড়ান্ত করে আইসিসির মনোনয়ন কমিটি।

ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি একজন পেশাদার সাংবাদিক। আগামী জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে আইসিসি সিইও হিসেবে যোগদান করবেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার আগেই কাজ শুরু করবেন তিনি।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সিঙ্গাপুর স্পোর্টস হাবের প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন।

আগামী ফেব্রুয়ারি থেকেই তাকে ব্যস্ত থাকতে হবে ক্রিকেট বিশ্বকে নিয়ে। আইসিসির প্রধান নির্বাহীর পদে যুক্ত হওয়ার আগেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে।

সোহনি যার স্থলাভিষিক্ত হচ্ছেন সেই ডেভ রিচার্ডসনের সিইও হিসেবে মেয়াদ রয়েছে আগামী জুন পর্যন্ত। তবে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সোহনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে কাজ করা শুরু করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com