শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

উপজেলা চেয়ারম্যান পদে ধন মিয়া’র প্রার্থীতা ঘোষণা

রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) : রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী,বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৬বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হায়দরুজ্জামান খান ধন মিয়া আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।

শনিবার (১৯জানুয়ারি) সকাল ১১টায় তার নিজস্ব বাসভবনে এক অনারম্বড় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি তার বর্ণাঢ্য রাজনীতি জীবনের নানা ভূমিকা তোলে ধরেন সাংবাদিকদের কাছে।

হায়দরুজ্জামান ধন মিয়া বলেন, বাংলাদেশর অভ্যুদ্বয় থেকে আরম্ভ করে দীর্ঘ অর্ধ শতাব্দীর পথচলায় বানিয়াচংয়ের কৃতি ব্যক্তিত্বদের জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলাম। নিজ ইউনিয়নসহ সর্বত্র উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছি। সর্বসাধারণের কাছে সুখে-দুখে নিজেকে বিলিয়ে দিয়েছি। বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও ন্যায় বিচারক হায়দরুজ্জামান ধন মিয়া আরো বলেন-সব সময় সাধারণ জনগণের কাছে থেকে কাজ করে গিয়েছি।

দীর্ঘ ৩৩ বছরে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা, কলেজ, নির্মাণসহ নানা উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। মানুষকে ভালোবেসে আরো কাছে যেতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চান বলে উপস্থিত সাংবাদিকদেও কাছে তোলে ধরেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন-আমি নির্বাচিত হলে বানিয়াচং উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। সুশাসন, দুর্নীতিসহ সন্ত্রাস, মাদকমুক্ত ও ন্যায়বিচার প্রতিষ্টায় জোরালো ভুমিকা পালন করব। দল থেকে যদি টিকেট না পাই তাহলে নির্বাচন করবনা। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করব। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।

সাংবাদিক সম্মেলনে বানিয়াচংয়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ এলাকার বিপুল সংখ্যক নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com