শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বিএনপির ১০ নেতাকর্মীর ৫ বছরের জেল

তরফ নিউজ ডেস্ক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দলটির ১০ নেতা-কর্মীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের অর্থদণ্ড করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার আদালত-৯ এর বিচারক মো. আমিরুল ইসলাম সোমবার এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল অবরোধে ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির এই ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিলো আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com