মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হঠাৎ মা হওয়ার খবর জানালেন পরীমনি

তরফ নিউজ ডেস্ক: ঢাকাইয়া চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে চলছেন। আজ সোমবার দুপুরে মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন এই নায়িকা। তার সন্তানের বাবা হলেন অভিনেতা শরিফুল রাজ।

মা হওয়ার আনন্দের খবর নিজেই গণমাধ্যমকে দেন নায়িকা পরীমনি। তিনি বলেন, কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।

পরীমনি বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।

জানা গেছে, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে শরিফুল রাজ ও পরীমনি প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।

কয়েক মাস আগে ঢাকা বোট ক্লাব কাণ্ডে আলোচনায় আসেন পরীমনি। ওই ঘটনায় মামলা হয়। এক পর্যায়ে তার বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মাসখানেক কারাগারে থেকে গত ১ সেপ্টেম্বর মুক্তি পান পরীমনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com