রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে সেনাবাহিনীর কম্বল বিতরণ

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ব্রিগেডের অধীনস্থ ১৩বেঙ্গল কর্তৃক ১৮০জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারী) সকালে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ মাঠে ১৮০জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্তিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ব্রিগেডের ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান,এনডিসি-পিএসসি,১৩ বেঙ্গলের সিও লেঃ কর্নেল মোহাম্মদ আবু সাইদ পিএসসি, ক্যাপ্টেন মেহমুদ ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও পেশাগত দক্ষতাকে সঠিক ভাবে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে আরো গৌরবান্বিত করার প্রত্যয়ে এবারের শীতকালীন প্রশিক্ষণে সেনাসদর সহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় শতভাগ সদস্য অংশগ্রহণ করছেন।

এরই অংশবিশেষ হিসেবে ৩৬০ ব্রিগেডের অধীনস্থ ১৩ ই বেঙ্গল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে শীতকালীন মহড়া রত অবস্থায়,গরিব অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com