রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হাওর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে উপজেলার বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন হাওর থেকে অসীম দাশ (২১) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার বড় ভাকৈর (পঞ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের পাশের হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অসীম দাশ স্থানীয় বিবিয়ানা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। নিহতের বাবা বীর মুক্তিযুদ্ধা অবনী দাশ।

নিহতের বড় বোন জামাই হরেকৃষ্ণ দাশ জানান, সোমবার বেলা ১টায় বাড়ি থেকে জমি চাষের উদ্দেশ্য বাড়ী থেকে পাশ্ববর্তী ঘুনার বন হাওরে যায় অসীম দাশ। এরপর আর ফেরেনি। পরদিন মঙ্গলবার বেলা ১০ টার দিকে বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন নামক স্থানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে বেলা ৪টার দিকে ময়না তদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশ পাঠিয়ে দেয়। এদিকে সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com