মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সুনামগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

তরফ নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে স্ত্রীকে হত্যা করে আত্নহত্যা করেছেন বাচ্চু মিয়া (৫৭) নামের এক ব্যক্তি। নিহত স্ত্রীর নাম স্বাধীন আক্তার (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিলো। মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী উভয়েই বসত ঘরে শোয়ে থাকেন। বুধবার বিকেল পর্যন্ত তারা ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাকে উকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোনে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে থাকতে। বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেংগে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর স্বামী আত্মহনন করে। দূর্গম এলাকায় পুলিশ গিয়ে লাশ উদ্ধারের কাজ করছে। বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com