শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

বাহুবলে প্রতীক পেলেন ৪০ চেয়ারম্যান ও ৪২৮ মেম্বার প্রার্থী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলে ইউপি নির্বাচনে প্রতীক পেয়েছেন ৪০ চেয়ারম্যান, ১০২ সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ সাধারণ সদস্য প্রার্থী। শুক্রবার ১৪ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে রির্টানিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেন। এ সময় কোন কোন পদের একই প্রতীকে একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রির্টানিং কর্মকর্তাদের দেয়া তথ্যানুয়ী, ১নং স্নানঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে হারুন অর রশীদ (নৌকা), মোঃ তাজুল ইসলাম (আনারস), মোঃ মুদ্দত আলী এডভোকেট (মটর সাইকেল), মনোরঞ্জন রায় (চশমা) ও মোহাম্মদ তোফাজ্জল হক (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা পদে সদস্য ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৯ জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৫১৪ ও মহিলা ৯ হাজার ১৪৫ ভোট।

২নং পুটিজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ মুদ্দত আলী (নৌকা), খোরশেদ আলম (ঘোড়া), শাহ ফয়জুল কবির (আনারস) ও মঈন উদ্দিন আরিফ (চশমা) প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৫১ জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৮৬৫ ও মহিলা ৮ হাজার ৯৮৬ ভোট।

৩নং সাতকাপন ইউনিয়নে চেয়ারম্যান পদে নারায়ন চন্দ্র পাল (নৌকা), শাহ আবদাল মিয়া (লাঙ্গল) মোঃ আব্দুর রেজ্জাক (আনারস), ফজলুল হক (ঘোড়া), আজিজুর রহমান তালুকদার (মোটর সাইকেল), মোহাম্মদ ছায়েদ আহম্মদ (দেওয়াল ঘড়ি) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১২৯ জন। তন্মধ্যে পুরুষ ১২ হাজার ৯৩ ও মহিলা ১১ হাজার ৩৬ ভোট।

৪নং বাহুবল সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ রিফাত ইসলাম মুরাদ (নৌকা), নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (লাঙ্গল), আজমল হোসেন চৌধুরী (ঘোড়া) ও মোঃ কাজল তালুকদার (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪১২ জন। তন্মধ্যে পুরুষ ১১ হাজার ১০৩ ও মহিলা ১০ হাজার ৩০৯ ভোট।

৫নং লামাতাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইফুর রহমান জুয়েল (নৌকা), আ.ফ.ম. উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল), হাবিবুর রহমান চৌধুরী টেনু (চশমা), আব্দুল কাইয়ূম (চেয়ার), এস.এম ফারুক (ঘোড়া)ও শাহীন মিয়া (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৩৩ জন। তন্মধ্যে পুরুষ ৮ হাজার ৫৯৭ ও মহিলা ৮ হাজার ২৩৬ ভোট।

৬নং মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ সাইফুদ্দিন (নৌকা), ডা. মোঃ রমিজ আলী (লাঙ্গল), মোঃ নূরুল হক আছকির (আনারস), আব্দুল আউয়াল (মোটর সাইকেল), মোঃ শামিম আহমেদ (চশমা), মীর একেএম জমিলুননব্বী (টেবিল ফ্যান), মোঃ হেলাল মিয়া (অটোরিক্সা), মোঃ আব্দুল মুতালিব রুবেল (ঘোড়া) ও মোঃ শামীম মিয়া (টেলিফোন) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ১০৬জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ২০৩ ও মহিলা ৮ হাজার ৯০৩ ভোট।

৭নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে কামরুজ্জামান (নৌকা), মোঃ শাহাব উদ্দিন (হাতপাখা), মোঃ আব্দুর রউফ বাহার (চশমা), মোঃ তাজুল ইসলাম চৌধুরী (আনারস), মোঃ মাখন মিয়া (মোটর সাইকেল) ও মোঃ জুনায়েদ মিয়া (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬১ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৮০ জন। তন্মধ্যে পুরুষ ১২ হাজার ৩৩৭ ও মহিলা ১১ হাজার ৪৪৩ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com