রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে নিখোঁজের ২২ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত সুমন মুন্ডার সাথে কথিত প্রেমিকা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুরের পাশে বন বিট থেকে সুমন মুন্ডা নামের এক কিশোরের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সুমন মুন্ডা মধুপুর বাগানের পরিমল মুন্ডার ছেলে।

সূত্র যায়, সুমন মুন্ডার সাথে প্রতিবেশী সুনীল মুন্ডার মেয়ে মুক্তা মুন্ডার দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। প্রেমের ধারাবাহিকতায় সুমন মুন্ডা ফেসবুকে মুক্তার ছবি পোস্ট করে। এদিকে গত ২৩ ডিসেম্বর ফেইসবুকে ছবি পোস্ট নিয়ে সুমন মুন্ডার সাথে মুক্তা মুন্ডার ভাই বুধু মুন্ডার মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বুধু মুন্ডা উত্তেজিত হয়ে সুমনকে চড়-থাপ্পড় মারতে শুরু করলে পার্শ্ববর্তী লোকজন তাদের থামিয়ে দেয়। পরে দুজন দুই দিকে চলে যায়।

সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, ফেইসবুকে বুধুর বোন মুক্তা মুন্ডার ছবি পোস্ট করে সুমন মুন্ডা। এরই জের ধরে বুধু ও সুমনের মাঝে বাক-বিতন্ডা ঘটে ২৩ ডিসেম্বর সকালে। এরপর হতে সুমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনার ২২ দিন পর ১৫ জানুয়ারি পুটিজুরি বনবিটের ফাস্ট টিলা নামক স্থান থেকে অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com