মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে নির্বাচনী গণসংযোগকালে চোরাগোপ্তা হামলায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে নির্বাচনী গণসংযোগকালে চোরাগোপ্তা হামলায় আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। নিহত যুবক আল আমিন উপজেলার মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তার সমর্থিত লোকজনকে নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় চোরাগোপ্তা হামলায় মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র আল আমিন (২২) চুরিকাঘাত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। তাৎক্ষণিক সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর বিষয়টি প্রচারের পরপরই ঘটনাস্থল এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com