মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

লাকসামে করোনায় আক্রান্ত হয়ে সাবেক কলেজ অধ‍্যক্ষের মৃত্যু

কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে করোনায় আক্রান্ত হয়ে চিতোষী নুরুল আমিন মজুমদার ডিগ্রী কলেজ ও নাঙ্গলকোটের ভোলাইন কলেজের সাবেক অধ্যক্ষ, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস‍্য প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম মজুমদারের (৭০) মৃত্যু হয়েছে।

তিনি আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ১১ জানুয়ারি শারীরিক অসুস্থতা নিয়ে তিনি লাকসাম জেনারেল হসপিটালে ভর্তি হন। এরপর শরীরের করোনা উপসর্গ দেখা দিলে ১৩ জানুয়ারি রাতে লাকসাম জেনারেল হসপিটাল থেকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয় এবং ১৫ জানুয়ারি সকালে কোভিড পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। এদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ১৬ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বৃহস্পতিবার ভোরে মারা যান।

এদিকে তাঁর মেয়েও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের রমাভল্লবপুরে স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেলে দাফন করার কথা জানিয়েছেন পরিবারের সদস‍্যরা।

অপরদিকে, গত কয়েক বছর আগে তাঁর সহধর্মিনী মারা যান। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি লাকসামের নশরতপুরে বসবাস করতেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম, অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল), লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র অধ‍্যাপক মোঃ আবুল খায়ের, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আওরেঙ্গজেব খান রুবেল গভীর শোক প্রকাশ করে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com