মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার লস্করপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকাল ৪ টার দিকে লস্করপুরের ঘোষপাড়া এলাকায় হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লতিফ মিয়া (৪৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা মূল্যের ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আব্দুল লতিফ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। সে লস্করপুর রেল কলোনিতে বসবাস করে মাদকের কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারের পর তাকে সোপর্দ করা হয়েছে।

বাহুবল মডেল থানায় এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদি এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com