মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

জমে উঠেনি লাকসাম জংশন পুরাতন কাপড়ের দোকান

কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : “মাঘের শীত বাঘের গায়ে লাগে” গ্রামীণ এমন প্রবাদ এখন আর কাউকে বলতে শোনা যায়না। বিশ্বে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবাদটিরও পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে এখন আর ওইভাবে শীত জেঁকে বসে না এ অঞ্চলে। ফলে পৌষ ও মাঘের শীত তেমন উপভোগ করতে পারেনি এ অঞ্চলের মানুষ।

এক সময় লাকসাম রেলওয়ে জংশন গোল চত্তরে পুরাতন দেশি বিদেশী শীতের কাপড়ের পসরা নিয়ে বসতো দোকানীরা। পড়তো বেচাকেনার ধূম। দোকান বসতে এবারও তার ব‍্যতিক্রম হয়নি। কিন্তু বেচাকেনা না থাকায় আগের মতো জমে উঠেনি পুরাতন কাপড়ের দোকানগুলো।

দোকনীরা জানান, পৌষে এ অঞ্চলে তেমন শীত পড়েনি। মাঘে এসে বিদায় নিয়ে যাচ্ছে শীত মৌসুম। ফলে এ বছর ভালো ব‍্যবসা করতে পারেনি তারা। তুলনামূলক ভাবে ক্রেতা ছিল কম। দোকানীরা আরো জনানা, বিগত বছরগুলোতে শীত মৌসুমে ক্রেতাদের ভীড় ছিল লক্ষনীয়। এবার আর সেই ক্রেতা আশানুরুপ নেই। ফলে অর্থনৈতিক মন্দা বইছে তাদের ব‍্যবসায়।

মীর হোসেন মিরু নামে এক দোকানী জানান, করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষগুলোর তেমন কাজ নেই, রোজগার না থাকায় ওই লোকগুলোর কাছে টাকা নেই। শীতেরও তেমন প্রভাব নেই। ফলে আমাদের ব‍্যবসাও নেই। এ বছর আশানুরুপ বেচাকেনা নেই আমাদের এখানে। এর মধ‍্যেও পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com