মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মেছো বিড়াল হত্যা করে ফেসবুকে উল্লাস!

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামে একটি মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে। হত্যার পর সেই মেছো বিড়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে উল্লাস প্রকাশ করেছেন হত্যাকারীরা। এমন ঘটনায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় বিপন্ন প্রায় একটি মেছো বিড়াল হত্যা করেন কাচুয়া গ্রামের কিছু লোক। পরে সেই ছবি ফেসবুকে প্রচার করে তারা উল্লাস করেন।

প্রাণী গবেষকরা জানিয়েছেন, মেছো বিড়াল উপকারি প্রাণী। ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও বন্য প্রাণী গবেষক মুনতাসির আকাশ জানান, একে মেছো বিড়াল, জংলি বিড়াল, খাগড়া বিড়াল প্রভৃতি বিড়াল নামেও অভিহিত করা হয়। এরা নিশাচর। রাতের আঁধারে এরা ছোট পাখি বা পাখির ডিম, পাখির ছানা প্রভৃতি শিকার করে খায়। এক লাফে কয়েক ফুট পৌঁছে যেতে পারে।

আইইউসিএন বাংলাদেশের তথ্যমতে, এই প্রজাতিটি প্রায় সংকটাপন্ন।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন্য প্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। কারও ক্ষতি করে থাকলে আমরা তার ক্ষতিপূরণ দেই, কিন্তু হত্যা করে তারা অপরাধ করেছে। আমরা মেছো বিড়াল হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com