সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

তরফ নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।  তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আমতলা মোড় এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপায় বাসটি। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com