রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

তরফ নিউজ ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২০ সালের মার্চে। এই ফরম্যাট থেকে কি তাহলে অবসর নিয়ে নিলেন তামিম ইকবাল- এমন প্রশ্ন ছিল সবারই। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করলেন তামিম নিজেই। জানিয়েছেন, টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল মিনিস্টার ঢাকার হয়ে অনুশীলন করতে নেমে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম ইকবাল। তামিম বলেন, ‘গত কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাইছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি। অন্তত বিশ্বকাপ পর্যন্ত।

তবে দুই পক্ষের কথা-বার্তা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৬মাস টি- টোয়েন্টি ক্রিকেট খেলবো না। টেস্ট এবং ওয়ানডেতে পুরোপুরি মনযোগ থাকবে আমার। ৬ মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কিছুই ভাববো না। আশা করছি এ সময়ে ইয়াং ক্রিকেটাররা এত বেশি খেলবে যে, হয়তো আমার আর প্রয়োজন পড়বে না।’

৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১৭৫৮ রান করেছেন তামিম ইকবাল। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকান তিনি।

দেশসেরা এই ওপেনার ৬ মাস টি-টোয়েন্টিতে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সেটিও পরিস্থিতি বুঝে। তামিম বলেন, ‘৬ মাস পর টিম ম্যানেজমেন্ট মনে করলে, বিশ্বকাপের জন্য দরকার হলে, আমি রেডি থাকি তাহলে তখন আলোচনা করবো। তবে আমার জায়গায় যারা খেলবে, তারা এত ভালো খেলবে যে আমার হয়তো প্রয়োজন পড়বে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com