সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আটককৃত কারাবন্দীদের মুক্তির দাবিতে চুনারুঘাটে বিক্ষোভ

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে আটককৃত কারাবন্দীদের মুক্তির দাবিতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকালে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ সিরাজ আলী মীরের পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিল টি পৌর শহর প্রদক্ষিন করে।

এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ সফিকুর রহমান,জাহাঙ্গীর আলম খান,শামসুল হক, যুবদল নেতা এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, জালাল উদ্দিন কাউন্সিলর, আব্দুল হামিদ কাউন্সিলর, মোঃ শফিক মিয়া, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মন্নান রুমন, সাজ্জাদুর রহমান মনির, রফিক তালুকদারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক মেয়র আলহাজ্ব জি,কে গউছ , জেলা বিএনপির আহবায়ক আবুল হাসিম,\যুবদল নেতা জালাল উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মুশফিক আহমেদ সহ ৪০ নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ।বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com