রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে এসে যুবকের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: জয়পুরহাটে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে টিনের চাল ভেঙে পড়ে খোরশেদ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে খেলা দেখার সময় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোরশেদ হোসেন ক্ষেতলাল উপজেলার রামপুরা রানী পুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

আহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আব্দুল মজিদের ছেলে মাহমুদুল হাসান (২৫), রাধানগর গ্রামের দুলাল হোসেনের ছেলে খোকন হোসেন (৩৫), ক্ষেতলাল উপজেলার রামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে শামীম হোসেন ( ২০), নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে রিমন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে আসা দর্শকরা মাঠের আশপাশের বাসা-স্কুলের ছাদ, টিনের চালা ও উঁচু গাছের মগডালে অবস্থান নেন। এ সময় মাঠের দক্ষিণ পাশে দর্শকের চাপে একটি ভবনের টিনের চাল ভেঙে নিচে পড়ে গেলে পাঁচ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com