রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ৫দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হচ্ছে আগামিকাল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ৫দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হচ্ছে আগামিকাল ৭ মার্চ, বৃহস্পতিবার। উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের উদ্বোধন করবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউট্স-এর সহ-সভাপতি নাজমা শামস, প্রমথ সরকার, মাহফুজা পারভীন, মোঃ শাহজাহান কবির প্রমুখ।।
১০ মার্চ মহা তাঁবু জলসায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। স্কাউট ব্যক্তিত্ব সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, মোহাম্মদ জুনাঈদ, মুবিন আহমদ জায়গীরদার ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট্স সভাপতি তাহমিলুর রহমান। উপজেলার ২৬ হাই স্কুল ও মাদরাসার ৩২টি দলে মোট ২৮৮ জন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উক্ত স্কাউট সমাবেশে অংশগ্রহণ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com