শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

বাহুবলের মুসা নূরানী কুরআন বোর্ড পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে ৫ম স্থান অধিকার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি  বাহুবলের মুসা ইব্রাহীম তালুকদার নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর অধীনে তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট বিভাগীয় মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করেছে। সে বাহুবল দারুল কুরআন নূরানী মাদ্রাসা থেকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে।

মুসা ইব্রাহীম তালুকদার উপজেলার ইসলামাবাদ আবাসিক এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এম এ মজিদ তালুকদার ও গৃহিনী রাবিয়া ইয়াছমিন পপি দম্পতির একমাত্র পুত্র। সে বর্তমানে মারকাযুস সুন্নাহ ইন্নার ন্যাশনাল মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়ন করছে । মুসা এ কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তার মাদ্রাসার উস্তাদগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ইসলামী চিন্তাবিদ হতে চায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com