শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে ৩ শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : লাকসামে ৩ শ পিচ ইয়াবাসহ ওমর ফারুক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী লাকসাম পৌর এলাকার কোমারডোগা গ্রামের আবুল বাশারের ছেলে।
পুুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে কোমারডোগা গ্রামের আবুল বাশারের ছেলে ওমর ফারুক মাদক সেবন করছে। এসময় পুলিশের এস আই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। ওই সময় পুলিশ তার কাছে থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩’শ পিচ ইয়াবা ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ওমর ফারুক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসার ব্যাপক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com