সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : আজ বৃহস্পতিবার (৩১জানুয়ারি) লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউপির কোঁয়ারে ”স্বাধীন প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজে” সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহরিয়ার ইকবাল রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন।

বিশেষ অতিথি ছিলেন বাকই দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, স্বাধীন প্রি ক্যাডেট স্কুলের সাবেক অধ্যক্ষ মোরশেদ আলম সুমন, সমাজ সেবক মাষ্টার নুরুল ইসলাম, আবু তাহের মেম্বার, আমিনুল ইসলাম মেম্বার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন বিজনেস ফোরামের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, স্বাধীন প্রি ক্যাডেট স্কুল ও স্বাধীন বিজনেস ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ওমর ফারুক, স্বাধীন প্রি ক্যাডেট স্কুলের উপদেষ্টা আবুল কাসেম মজুমদার, সমাজ সেবক মাহবুবুল আলম, সেলিম মিয়াসহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ও পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com