শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

ধর্মীয় বাধা : এসএসসির ৪ পরীক্ষা রাতে দেবে রিকি

বাবার সঙ্গে রিকি হালদার।

তরফ নিউজ ডেস্ক : যশোর বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো রাতে এসএসসি পরীক্ষা নেয়া হবে এক শিক্ষার্থীর। নির্দিষ্ট ধর্ম অনুসরণ করায় রিকি হালদার (১৭) নামের ওই শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শুধুমাত্র সেই পরীক্ষাগুলোই দিনের পরিবর্তে রাতে অংশ নেবে রিকি। সে হিসেবে আগামীকাল শনিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য বাংলা পরীক্ষায় দিনের পরিবর্তে রাতে অংশগ্রহণ করবে রিকি।

রিকি হালদার এ বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। রিকি হালদার খ্রিস্টান ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের’। ধর্মীয় বিধান মতে সপ্তাহের শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের মানুষের কোনো কিছু লেখা বারণ।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিষয়টি আমলে নিয়ে বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী এমএন হাই স্কুল। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তার পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, ২ ফেব্রুয়ারি শনিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বাংলা পরীক্ষা শনিবার পড়ায় সে ওই কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। একইভাবে ৯ ফেব্রুয়ারি গণিত, ১৬ ফেব্রুয়ারি রসায়ন এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিজ্ঞান পরীক্ষা শনিবারে পড়ায় দিনের পরিবর্তে রাতে অংশ নেবে রিকি।

কুমারখালী এমএন হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ মহম্মদ বাশার জানান, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ায় তারা রিকি হালদারের রাতে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন।

তিনি জানান, অন্যান্য সব পরীক্ষার্থীর সঙ্গে রিকিকেও সকাল ৯টায় পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার আগেই তাকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে রাখা হবে। খাওয়া-দাওয়াসহ সব কিছু সে ওই রুমে বসেই করবে। রাতে পরীক্ষা শেষ হলে তাকে সেখান থেকে বাইরে বের হতে দেয়া হবে।

রিকি হালদার এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাবা রিপন হালদার এবং মা তৃষ্ণা হালদার দুজনই কুষ্টিয়ার অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের (এইমস) শিক্ষক।

মূলত রিকি হালদার এই স্কুলেরই শিক্ষার্থী। তবে এই স্কুল এখনও পরীক্ষা কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত না হওয়ায় সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com