রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সংসদে মাশরাফি

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য আজ (মঙ্গলবার) অধিবেশনে যোগ দেন।

এ সংসদের যাত্রা গত ৩০ জানুয়ারি শুরু হলেও আজই প্রথম সংসদে যান মাশরাফি।

সংসদে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি। তবে মাগরিবের নামাজের বিরতির সময়ই তিনি সংসদ থেকে বেরিয়ে যান।

এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক।

এ বিষয়ে জানার জন্য মাশরাফি বিন মর্তুজাকে ফোন দিলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘মাশরাফি সংসদে ঢুকেই অন্য এমপিদের সঙ্গে কুশল বিনিময়ের পর দোয়া চান। তিনি বলেন, আমি নতুন এমপি। আমার এলাকায় কীভাবে কাজ করব সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com