রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল কিশলয় জুনিয়র হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা : বাহুবল সদরস্থ ঐতিহ্যবাহী কিশলয় জুনিয়র হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) চুনারুঘাটস্থ রানিগাঁও গ্রীণল্যান্ড পার্কে এ শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী খেলাধুলা ও র‌্যাফেল ড্র-এর টান টান উত্তেজনায় মেতেছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। অপরাহ্নে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ। শিক্ষক ফরহাদ আহমদ, তাজুল ইসলাম ও প্লাবন চাষা বিন্দু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গলের জঙ্গলবাড়ি টি এস্টেট-এর সহ-ব্যবস্থাপক মাহবুব আলম রাজু, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, বদরুল আলম ও লাকী আক্তার।

অনুষ্ঠানে ছাত্র অভিভাবক ফজলুর রহমানের মালিকানাধিন বাহুবল বাজারের ‘ফ্যাশন পয়েন্ট’-এর সৌজন্যে শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহার এবং সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি কোচিং প্রতিষ্ঠান ‘আনন্দ পাঠ’-এর সৌজন্যে কিশলয় জুনিয়র হাই স্কুলের শিক্ষকদের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com