রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মায়ের সুরে গাইলেন মেয়ে

কিছুদিন আগেই ধ্রুব মিউজিক স্টেশন থেকে ঘোষণা দেয়া হয়, এই স্টেশনের জন্য দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার সুর সংগীতে বেশ কয়েকজন শিল্পী গান গাইবেন। সেই ঘোষণার তালিকায় সম্পৃক্ত হলেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা। মায়ের সুরে গান গাইলেন তিনি। আর এ কারণে দারুণ উচ্ছসিত তানি। গত ১০ই মার্চ ল-নে রাজা কাশেফের ‘হাই স্ট্রিট’ স্টুডিওতে তারই সংগীতায়োজনে তানির গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান রুনা লায়লা। গানের কথা হচ্ছে ‘আমি কেন তোমারই হয়ে গেছি পর’। গানটি লিখেছেন একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, যেহেতু আমার সুরে বেশ কয়েকজন শিল্পী গান গাইছেন।

সেখানে তানিকে দিয়ে গাওয়ানোর একটি ইচ্ছে ছিলো শুরু থেকেই। তাছাড়া আমার সুরে যখন তানিকে গাইতে বলার কথা বলেছি তখন সে ভীষণ আগ্রহ নিয়েই গানটি গাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে। ওর কন্ঠের সঙ্গে যায় এমন সুরই করেছি আমি। সবমিলিয়ে তানি খুব ভালোভাবেই গানটি গেয়েছে। আমি তার গান শুনে তৃপ্ত। আশা রাখি এটি সবারই ভালো লাগবে। এদিকে এর আগে গেলো ভালোবাসা দিবসের দিন সন্ধ্যায় রুনা লায়লা তার নিজের সুরে রাজা কাশেফের সংগীতায়োজনে ‘ফেরাতে পারিনি তোমায়’ শীর্ষক একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। জানা গেছে, রুনা লায়লা এ মাসের শেষপ্রান্তে দেশে ফিরলেই তার গানটির মিউজিক ভিডিও নির্মাণের দ্রুত উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য, গত বছর পহেলা বৈশাখে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে সুরকার হিসেবে রুনা লায়লার অভিষেক হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে’ শীর্ষক সেই গানটিতে রুনা লায়লার সুরে কন্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com