মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

১০ ঘণ্টা পর ফেসবুক স্বাভাবিক

তরফ নিউজ ডেস্ক : কারিগরি ত্রুটিতে হঠাৎ করে বিপর্যয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অবশেষে প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিকভাবে চালু হয়েছে। একইসঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং প্রতিষ্ঠানটিরই মালিকানাধীন ইনস্টাগ্রামও বিপর্যয় থেকে মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল প্রায় ৮টা নাগাদ ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কারিগরি জটিলতা কাটিয়ে উঠে। এর আগে বুধবার (১৩ মার্চ) রাত প্রায় ১০টা থেকে জনপ্রিয় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপর্যয় দেখা দেয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করে।

সংবাদমাধ্যম বলছে, রাত থেকে ফেসবুকের প্ল্যাটফর্মগুলোতে সমস্যা শুরু হয়। ফেসবুক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করে।

এই ১০ ঘণ্টা ফেসবুকে কারিগরি ত্রুটির মাত্রা এতোটাই বড় ছিল, বেশিরভাগ ব্যবহারকারী তাদের আইডিতে কাজই করতে পারছিলেন না।

প্রযুক্তি বিশ্লেষকরা বিষয়টিকে ‘টোটাল ব্ল্যাকআউট’ বলছেন। ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম ছাড়াও ফেসবুক মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা দেওয়া-নেওয়ার আরেক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারেও সমস্যা হয়েছিল বলে উল্লেখ করা হয়। তবে সেটি পুরোপুরি ব্ল্যাকআউট পর্যায়ে যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com