সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী কিরণের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে। শনিবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন।

এদিন রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। এ সময় তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য গত ৮ ই মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেন বাফুফের নারী কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণ। পরে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে কিরণের বিরুদ্ধে ১২ ই মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স একটি মানহানি মামলা করেন।

মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী মামলাটি আমলে নিয়ে কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com