বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চীন সফরে ফেনীর নারী উদ্যোক্তা ফারহানা আইরিন

সাহিদা সাম্য লীনা, ফেনী: উইমেন এন্টারপ্রেনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রতিনিধি দলের সদস্য নারী উদ্যোক্তা ফারহানা আইরিন চীনের কুনমিং সফরে গিয়েছেন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চীনের কুনমিং এর উদ্দ্যেশ্যে যাওয়া চায়না এয়ার লাইন্সের বিমানটিতে ‘ওয়েব’ এর ৫০ সদস্যের দলটি ঢাকা ত্যাগ করেন।

দলটি কুনমিং এর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফরকারী ওয়েব দলটি আগামী ১৭ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

নারী উদ্যোক্তা ফারহানা আইরিন সমাজের কম ভাগ্যবান তথা পিছিয়ে পড়া নারীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।ফেনীতে কবি হিসেবে সমধিক পরিচিত ফারহানা আইরিন।

এছাড়া ‘অঙ্গণা কুটির’ এর নির্বাহী পরিচালক, এপেক্স ক্লাব অব ফেনীর সেক্রেটারি এন্ড ডিএনই, রেড ক্রিসেন্ট সোসাইটির (ফেনী জেলা) আজীবন সদস্য ও বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক, মানবাধিকার বিষয়ক সংগঠনের সাথে জড়িত আছেন তিনি।

পারিবারিক জীবনে জেলার দাগণভুঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলামের ছোট মেয়ে এবং ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সম্পাদক জাফর সেলিমের সহধর্মিণী তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com