বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

চীনের মধ্যাঞ্চলে বাসে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে একটি পর্যটন বাসে আগুন ধরে গেলে ২৬ জনের মৃত্যু ও অপর ৩০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার হুনান প্রদেশে এই দুর্ঘটনায় বাসটি বিস্ফোরিত হয়। এতে ৫৩ যাত্রীসহ মোট ৫৬ আরোহী ছিল। খবর এএফপি’র।
যাত্রী ছাড়াও বাসটিতে দু’জন চালক ও একজন ট্যুর গাইড ছিল।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

চাংডে নগরীর সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট উইবোতে এক বিবৃতিতে জানায়, উইবো দুই চালককে আটক করা হয়েছে। এই এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চীনে প্রায়ই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫৮ হাজার লোক প্রাণ হারায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com