রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

আ. লীগের টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের মেয়র

তরফ নিউজ ডেস্ক : নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু, যিনি এর আগে ছিলেন পৌরসভার মেয়র।

মেয়র পদে প্রার্থী হতে টিটুর পাশাপাশি এবার জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি সরে দাঁড়ান।

এর ফলে একক প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

মেয়র পদের ফয়সালা হয়ে যাওয়ায় আগামী ৫ মে ভোট হবে শুধু সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে। এই সিটির ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহের ৩৩টি ওয়ার্ডে ভোটার আছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং নারী ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইকরামুল হক টিটু পৌরসভার বিলুপ্তির পর নতুন সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন শহীদুল ইসলাম স্বপন মণ্ডল, আবু মো. মূসা সরকার এবং ডা. বিশ্বজিৎ ভাদুড়ী।

বাছাইয়ে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। শেষ দিনে এসে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী।

সাবেক পৌর মেয়র টিটু ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, অতীতের উন্নয়নের ধারা অব্যাহত রেখে তিনি আধুনিক নগর গঠনে কাজ করে যাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com