রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়লেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য সরকার। আজ বিকেএসপির মাঠে শেখ জামালের বিপক্ষে ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার। বিকেএসপির সেই তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৩১৭ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে ৪৬তম ওভারের প্রথম বলে ইমতিয়াজ হোসেনকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পূরণ করেন সৌম্য সরকার। ১৪৯ বলে, ১৪টি বাউন্ডারি এবং ১৫টি ছক্কা মেরে ঐতিহাসিক এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই ড্যাশিং ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত (১৯০) রানের স্কোর ছিল রকিবুল হাসানের। অপর প্রান্তে জহুরুল ইসলামও সেঞ্চুরি (১০০) তুলে নেন। ওপেনিং জুটিতে দুজনের ৩১২ রানের জুটিতে প্রিমিয়ার লিগের এই ম্যাচে শেখ জামালকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।

১৬ ছক্কা ও ১৪ চারে ইনিংসটি সাজান সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এখন তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com