শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

২৭ বছর পর কোমা থেকে ফেরা

ইতালির একটি হাসপাতালে কোমার এই রোগীর ছবি রয়টার্সের তোলা ২০১৪ সালের ১৬ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এক নারী ২৭ বছর পর সংজ্ঞা ফিরে পেয়ে দ্রুত সেরে উঠছেন।

তার এই উন্নতিকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করেছে বিবিসি।

১৯৯১ সালে ওই দুর্ঘটনার সময় মুনীরা আব্দুল্লাহর বয়স ছিল ৩২ বছর। স্কুল থেকে ছেলেকে নিয়ে ফেরার পথে গাড়িতে বাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছিলেন তিনি।

সে সময় চার বছরের শিশু ওমর ওয়েবাইরও মায়ের সঙ্গে গাড়ির পেছনে সিটে ছিলেন। দুর্ঘটনার মুহূর্তে মা তাকে বাহুতে আঁকড়ে ধরায় অক্ষত ছিলেন তিনি।

গাড়িটি চালাচ্ছিলেন মুনীরার দেবর। মাথায় গুরুতর আঘাতে কোমায় চলে যাওয়া এই নারী গত বছর একটি জার্মান হাসপাতালে চেতনা ফিরে পান।

এখন ত্রিশোর্ধ্ব যুবক ওমরই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পত্রিকা দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ওই দুর্ঘটনা এবং মায়ের উন্নতির কথা জানান।

সোমবার ওমর পত্রিকাটিকে বলেন, “আমি কখনো তাকে ছাড়িনি। কারণ আমার সব সময় মনে হত, এক সময় উনি জেগে উঠবেন।

“তার কথা প্রকাশ করলাম এই কারণে যে, আমি মানুষকে বলতে চাই- প্রিয়জনকে নিয়ে আশা হারাবেন না। এ রকম অবস্থায় গেলেস ভাববেন না তারা মারা গেছে।”

ওই ঘটনা স্মরণ করে তিনি বলেন, “আমার মা আমাকে নিয়ে পেছনের সিটে বসেছিলেন। যখন তিনি দেখলেন দুর্ঘটনা ঘটছে তখন আমাকে রক্ষায় বুকের মধ্যে টেনে নিয়েছিলেন তিনি।”

দুর্ঘটনায় তেমন কিছুই হয়নি ওমরের, মাথায় সামান্য আঁচড় লেগেছিল। অন্যদিকে মাথায় জখম নিয়ে কয়েক ঘণ্টা পড়ে ছিলেন তার মা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com