শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মেয়েদের আইপিএল খেলবেন জাহানারা

স্পোর্টস ডেস্ক : ভারতে মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডাক পেয়েছে বাংলাদেশের গতিতারকা জাহানারা আলম। ভেলোসিটির দলের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার। বিদেশী ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার জন্য বাংলাদেশ থেকে জাহানারাই প্রথম ডাক পেলেন।

তিন দলের এই টুর্নামেন্টে বাকি দুই দল- ট্রেলব্লেজার্স ও সুপারনোভাস। ১৩ জনের স্কোয়াডে চারজন করে বিদেশী ক্রিকেটার রয়েছে। ভারত ছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে।
ভেলোসিটির দল : মিতালি রাজ (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), ড্যানিয়েলে ওয়াট (ইংল্যান্ড), জাহানারা আলম (বাংলাদেশ), দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটরক্ষক), সুশ্রী দিব্যদর্শিনী ও বেদা কৃষ্ণমূর্তী।

ওমেন্স টি-২০ চ্যালেঞ্জের সূচি
তারিখ            ম্যাচ                 ভেন্যূ
০৬ মে     সুপারনোভাস বনাম ট্রেলব্লেজাস (জয়পুর)
০৮ মে     ট্রেলব্লেজাস বনাম ভেলোসিটি (জয়পুর)
০৯ মে     সুপারনোভাস বনাম ভেলোসিটি (জয়পুর)
১১ মে         ফাইনাল (১ম বনাম ২য় দল) (জয়পুর)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com