বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

আজমিরীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় অন্তত   অর্ধশতাধিক লোককে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার রসুলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের নূরুল হক (৫২) ও একই গ্রামের আশরাফুলকে উদ্দিনের (৬০) মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবসহ উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে   আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com