রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য মাশরাফির

তরফ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের অধিনায়কদের নিয়ে ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (মে ২৩) অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে টাইগার অধিনায়ক জানান ভালো করতে হলে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেজন্য ভালোভাবে শুরু করাটা খুব জরুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ভারতের বিরাট কোহলি, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, পাকিস্তানের সরফরাজ আহমেদ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও আফগানিস্তানের গুলবাদিন নাঈব।

অনুষ্ঠানে বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ দল এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, আমাদের দলে সিনিয়র-জুনিয়রদের মিশ্রণে ভালো ক্রিকেটার আছে। সবাই আর্ন্তজাতিক ক্রিকেটও খেলেছে। দুর্দান্ত ছন্দেও রয়েছে। কয়েকদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের বেশ আত্মবিশ্বাস জোগাবে।

বিগত কয়েক বছরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। বিশ্বকাপেও তার প্রতিফলন ঘটাতে চান মাশরাফি। বললেন, গেল বিশ্বকাপের পর থেকেই আমরা ভালো করছি। তাই এই বিশ্বকাপেও ভালো করতে চাই। ভালো শুরু করতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। বড় টুর্নামেন্টে ভালোভাবে শুরু করাটা বেশ গুরুত্বপূর্ণ। এটার ওপরই নির্ভর করছে টুর্নামেন্টে কেমন করবো। আমাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কিন্তু ফাফ ডু প্লেসিসের দল।

অগামী ৩০ জুন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের। আর বিশ্বকাপ মিশন শুরু করা আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার বাহিনী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com