মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে অর্থ ব্যবহারে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা ট্রাম্পের জন্য একটি বড় ধরনের আঘাত।

ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন।

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন।

বিচারক হ্যায়উড গিলিয়াম প্রতিরক্ষা বিভাগের কথা উল্লেখ করে নির্দেশ দেন, ‘প্রতিরক্ষা দপ্তরের অর্থ ব্যবহার করে দেয়াল নির্মাণ সংক্রান্ত যে কোন ধরনের কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com