রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুলাউড়ায় হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

তরফ নিউজ ডেস্ক : কুলাউড়ায় হত্যা মামলায় আব্দুল মান্নান (৬০) নামে এক আসামির যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।  রোববার (২৬ মে) বিকেলে জেলা ও দায়রা জজ শেখ মো. আবু তাহের এই রায় দেন।

জানা গেছে, ২০০০ সালের ২৭ জানুয়ারি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামে ইউনিয়ন পরিষদের রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষের আব্দুল মান্নানসহ অনেকে একই গ্রামের ইছাক মিয়ার ছেলে নূরুজ্জামানকে (২৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আসামি করে মৃতের মামাত ভাই আব্দুর রহিম কুলাউড়া থানায় মামলা করেন।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর রোববার মামলার রায়ে আব্দুল মান্নানকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। মামলার অন্য চার আসামিকে আদালত বেখসুর খালাস দেন।  রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে হাজির ছিলেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান খুনের মামলায় এক আসামির যাবজ্জীবন ও চার আসামির বেখসুর খালাসের সত্যতা নিশ্চিত করেছেন। বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com