মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

প্রিয়াঙ্কার কারণে…

তরফ বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া গত বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসেন। আমেরিকান পপ তারকা নিক জোন্সের গলায় মালা দিয়েছেন তিনি। কয়েক বছরের ছোট নিকের সঙ্গে ৬ মাসের ডেটিংয়েই নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। এরইমধ্যে তাদের প্রথম ডেটের এক বছর পূর্ণ হলো। এমন দিনে প্রিয়াঙ্কাকে ভালোবাসায় ভরপুর এক শুভেচ্ছা বার্তা দিলেন তার স্বামী নিক জোন্স। টুইটারে দেয়া এক বার্তায় নিক লেখেন, ‘আজ থেকে এক বছর আগে এমা ওয়াটসনের ‘বিস্ট এন্ড দ্য বিউটি’ ছবিটি দেখতে গিয়েছিলাম একদল বন্ধুর সঙ্গে। সেখানে ছিল প্রিয়াঙ্কা চোপড়া। তারপর সে আমার বেস্ট ফ্রেন্ড হল। এখন সে আমার প্রিয়তমা স্ত্রী। ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। কারণ সে আমাকে একজন ভালো মানুষ হতে ও আমার সেরা ব্যক্তিত্বটাকে বের করে আনতে সাহায্য করেছে। আমাদের প্রথম ডেট বার্ষিকীতে তাকে শুভেচ্ছা জানাই।’ মাঝখানে হঠাৎ করেই এই দম্পতির ডিভোর্সের গুজব ছড়ায়। তবে সব গুজব আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভালোই দিন কাটাচ্ছেন এই তারকা জুটি। বিয়ের পর থেকে আজ এখানে তো কাল ওখানে ঘুরে ফিরেই দিন কাটছে এই তারকা দম্পতির।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com