রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আমলা

তরফ স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে জফরা আর্চারের দ্রুতগতির বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন হাশিম আমলা। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত এই প্রোটিয়া ওপেনারের।

ইংল্যান্ডের বিপক্ষে বিশাল হারে বিশ্বকাপ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ওপেনার হাশিম আমলার চোটের সংবাদ।

ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের চতুর্থ ওভারে জফরা আর্চারের বিদ্যুৎ–গতির এক বাউন্সারে মাথায় আঘাত পান আমলা। সতর্কতা হিসেবে তৎক্ষণাৎ মাঠ ত্যাগ করেছিলেন আমলা।

দলের দুর্দশায় আবারও ইনিংসের শেষের দিকে মাঠে নেমেছিলেন আমলা, তবে ম্যাচে হার এড়ানো সম্ভব হয়নি। সেই চোট এখনো বেশ ভোগাচ্ছে তাকে।

শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি এই ওপেনার।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে নাকাল হওয়া প্রোটিয়াদের জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জয়ের ধারায় ফিরে আসার। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমলার চোট তাদের পরিকল্পনা নতুন করে ভাবাতে বাধ্য করবে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচে আমলার খেলা নিয়ে শঙ্কা অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তি বয়ে আনবে না।

আমলা যদি শেষ পর্যন্ত না খেলেন, তার বদলে দলে আসবেন বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলার। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি ককের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন ইংল্যান্ডের বিপক্ষে তিনে নামা এইডেন মার্করাম।

এবারের বিশ্বকাপে হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার দলে সুযোগ পাবেন কি না, সেটি নিয়ে শঙ্কা ছিল অনেক। ফর্মটা মোটেও ভালো যাচ্ছিল না একসময় ধারাবাহিকতায় বিরাট কোহলির সঙ্গে পাল্লা দেওয়া এই ওপেনারের।

তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা অবশ্য ইনিংস উদ্বোধনের দায়িত্ব আমলাকেই বুঝিয়ে দিয়েছেন। তারুণ্য আর অভিজ্ঞতার মাঝে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তারা।

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ফিফটি করে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে একদমই ভুল করেননি। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যদি শেষ পর্যন্ত মাঠে না নামতে পারেন আমলা, সেটি কিছুটা হলেও ভোগাবে দক্ষিণ আফ্রিকাকে। ওদিকে ডেল স্টেইনও থাকছেন না চোটের কারণে।

বেলা সাড়ে তিনটায় লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। যদিও চোট–সমস্যায় জর্জরিত বাংলাদেশও। দলের মূল দুই খেলোয়াড়ই হালকা চোট নিয়ে হয়তো মাঠে নামবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com