রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

রোনালদোর হ্যাটট্রিকে ফাইনালে পর্তুগাল

তরফ স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সিতে ফিরেই দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম হ্যাটট্রিক। সিআর সেভেনের শেষ দুই মিনিটের ঝড়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

এই জয়ে ইউরোপের এই নতুন টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

৩৪ বছর বয়সী রোনালদোর ঝড় শুরু হয় ম্যাচের ২৫ মিনিটে। ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে সুইসদের দেয়াল ভাঙেন তিনি।

এরপরই গোল শোধে মরিয়া সুইজারল্যান্ড ম্যাচে ফিরে রিকার্ডো রদ্রিগেজের নেওয়া স্পট-কিক থেকে। ৫৭ মিনিটে পেনাল্টি পায় তারা।

সমতায় থাকা ম্যাচে নাটকীয়ভাবে পর্তুগালকে জয় এনে দেন রোনালদো। দারুণ ক্ষিপ্রতায় জুভেন্টাস উইঙ্গার ৮৮ ও ৯০ মিনিটে দুইবার বল জড়িয়ে দেন সুইজারল্যান্ডের জালে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com