রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাংলাদেশি দর্শকদের উপস্থিতি দেখে বিস্মিত টেইলর

তরফ স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগাররা নিউ জিল্যান্ডের সঙ্গে হেরেছে ২ উইকেটে। টানটান উত্তেজনাকর এই ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশি দর্শকরা।

প্রতিপক্ষের খেলোয়াড় রস টেইলরও এতে মুগ্ধ। টেইলরের ৮২ রানের ইনিংস নিউ জিল্যান্ডকে জেতাতে বড় ভূমিকা রাখে। কিন্তু মাঠে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি দেখে বিস্মিত হয়ে গেলেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। নিরপেক্ষ ভেন্যুতে এমন একচেটিয়া দর্শকের উপস্থিতিতে নিজের অবাক হওয়া লুকালেন না টেইলর।

টেইলর বলেন, ম্যাচটি আরও আগে জিততে পারলে অবশ্যই ভালো লাগত আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা একদমই হাল ছাড়েনি। শেষ পর্যন্ত লড়ে গেছে।

আর দর্শক যেভাবে ভূমিকা রেখেছে, যখন আমরা মাঠে ছিলাম, কখনও কখনও মনে হচ্ছিল যেন ঢাকা বা চট্টগ্রামে আছি। এই অভিজ্ঞতা ছিল দারুণ। আর এরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ টুর্নামেন্টের জন্যই ভালো।

তিনি বলেন, প্রথম ম্যাচে আমরা সহজেই জিতেছিলাম, আজকে (বুধবার) চাপে পড়তে হয়েছে। আমার মনে হয়, আমরা দারুণ বোলিং করে লক্ষ্যের মধ্যে ওদের আটকে রাখতে পেরেছিলাম। রান তাড়ায় আমরা জানতাম যে ৫০ ওভার ব্যাট করলেই জয়ের সম্ভাবনা বাড়বে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com