শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ দলকে অবিশ্বাস্য লড়াকু বললেন শোয়েব

তরফ স্পোর্টস ডেস্ক : সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে বিশাল রানের টার্গেট তাড়া করা চাট্টিখনি কথা নয়। সেখানে বাংলাদেশ কাল অস্ট্রেলিয়ান বিপক্ষে এই রান তাড়া হেরেছে মাত্র ৪৮ রানে। তাই বাংলাদেশ দলের লড়াকু মানসিকতার  প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এ লড়াইয়ে মুগ্ধ বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে  ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আক্তার টুইট করেন।

তাঁর টুইট লিখেন, ‘বাংলাদেশ আবারও অবিশ্বাস্য লড়াকু মানসিকতা দেখাল। তারা শেষ কয়েক ওভারে অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, নইলে ম্যাচটা তাদের হাতেই থাকত। বড় রান তারা কীভাবে তাড়া করে, সে ব্যাপারে সত্যিই ভালো শিক্ষা পাওয়া গেল।’

সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৮১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দলটির ইনিংসের শেষ ৭-৮ ওভারে অনেক বেশি রান দিয়ে ফেলেন বাংলাদেশের বোলাররা। তাড়া করতে নেমে গোটা ৫০ ওভারই খেলেছে বাংলাদেশ। সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। ব্যাটিংয়ের একটা সময় ম্যাচে মোটামুটি ভালোভাবেই টিকে ছিল মাশরাফির দল। বিশ্বকাপের গ্রুপপর্বে আরও ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে বড় দল বলতে শুধু ভারত ও পাকিস্তান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com