বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভেনেজুয়েলাকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

তরফ স্পোর্টস ডেস্ক : দুই অর্ধের দুই গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেখানে তাদের অপেক্ষায় স্বাগতিক ব্রাজিল।

রিও দে জেনেইরোয় স্থানীয় সময় শুক্রবার বিকালে কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতেছে টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়নরা। লাউতারো মার্তিনেস এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো।

ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করেছে আর্জেন্টিনা। লক্ষ্যে নেওয়া তাদের সাত শটের বিপরীতে ভেনেজুয়েলা নিয়েছে মাত্র একটি।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। মার্তিনেসের বুদ্ধিদীপ্ত পাস পেয়ে দুরূহ কোণ থেকে সের্হিও আগুয়েরোর নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

সাত মিনিট পর আর্জেন্টিনার এগিয়ে যাওয়া গোলের উৎস লিওনেল মেসির কর্নার। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান আগুয়েরো। তার শটে পায়ের পেছন দিক দিয়ে ফ্লিকে জালে পাঠান ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আচমকা এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে লেয়ান্দ্রো পারেদেসের উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে মার্তিনেসের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৭৪তম মিনিটে গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে আগুয়েরোর শট ঠেকাতে গিয়ে বল হাতছাড়া করে ফেলেন উইলকের ফারিনেস। ছুটে গিয়ে ফাঁকা জালে তা পাঠান খানিক আগেই বদলি নামা মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

তিন ম্যাচ পর ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে দলটির সঙ্গে দুবারের দেখাতেই ড্র করে তারা। আর গত মার্চে প্রীতি ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়ে দেয় ভেনেজুয়েলা।

বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com