রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চিলিকে কাঁদিয়ে কোপার ফাইনালে পেরু, প্রতিপক্ষ ব্রাজিল

তরফ স্পোর্টস ডেস্ক : চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিল পেরু। এরই সঙ্গে ৪৪ বছর পর আসরটির শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেল দলটি। ফাইনালে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে লড়বে পেরু।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় পোর্তো অ্যালেগ্রের অ্যারেনা দো গারমিয়োতে মুখোমুখি হয় ফেভারিট চিলি ও পেরু। তবে পেরু দাপট দেখিয়ে জয় পেলে টানা তিন ফাইনাল খেলে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় চিলির। এর আগে ২০১৫ সালে প্রথমবার শিরোপা জয়ের পর পরের ২০১৬ আসরেও ট্রফির উৎসব করে চিলি। সেই দুই আসরেই আবার আর্জেন্টিনার মতো সেরা দলকে হারিয়েছিল চিলিয়ানরা।

এদিন মূলত প্রথমার্ধেই ২-০ গোলে লিড নিয়ে ফাইনালে খেলার লড়াইয়ে এগিয়ে যায় পেরু। যেখানে বিরতির আগে এদিনসন ফ্লোরেস ও ইয়োশিমার ইয়োতুন গোল করেন। আর দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে লা রোহাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পাওলো গুয়েরেরো। ফলে আর্জেন্টিনার রেকর্ড টানা তিন শিরোপা জয়ে ভাগ বসানো থেকে বঞ্চিত হতে হলো অ্যালেক্সিস সানচেজ-আরতুরো ভিদালরা। আর ১৯৭৫ সালের পর প্রথমবার ফাইনাল নিশ্চিত করলো পেরুভিয়ানরা।

মজার ব্যাপার এই পেরুই কিনা গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে উঠেছিল কোনরকমে। দ্বিতীয় রাউন্ডে পাড়ি দিতে রিকার্ডো গারেসার শিষ্যদের তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দলটি হিসেবে জায়গা করে নিতে হয়। আগামী শনিবার (জুলাই ৭) ফাইনালে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।

চিলিকে এদিন শেষ ধাক্কাটা দেন তাদেরই তারকা ফুটবলার এদুয়ার্দো ভারগাস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেলেও তাকে সেখান থেকে বঞ্চিত করেন পেরু গোলরক্ষক পেদ্রো গায়েসে।

ম্যাচের শুরুতেই পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা ও চিলির চার্লেস আরানগুয়েজ দুটি সুযোগ পেলেও গোল করতে পারেননি। ২১ মিনিটে অগোছালো চিলিকে অবাক করে লিগ নেয় পেরু। আন্দ্রে কারিয়ো কুয়েভাকে ডান সাইড ধরে বল দিলে সেখান থেকে স্ট্রাইকার ফ্লোরেস বল নিয়ে গোল করতে কোনো ভুল করেননি। পরে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োতুন। আর ৯০ মিনিটের পর যোগ করা প্রথম মিনিটেই গুয়েরেরো তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

এদিকে পেরুর ফাইনাল ভাগ্য বড়ই ভালো। কেননা এখন পর্যন্ত দু’বার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তাই ফাইনালে অঘটন ঘটিয়ে ব্রাজিলকে হারালে চমকের কিছু থাকবে না।

আগামী শনিবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে খেলতে নামবে চিলি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com