শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

কাল আওয়ামী লীগের ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশ’ আসনে প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
তিনি বলেন, ‘আগামীকাল রবিবারের মধ্যেই আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে কোন দলকে কত আসন দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘তবে শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসন তাদের ছেড়ে দেবে আওয়ামী লীগ।’
ওবায়দুল কাদের আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেল আয়োজিত সেমিনারে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করেছে। এছাড়া সম্প্রতি নয়াপল্টনে তাদের সহিংস আচরণও ইঙ্গিত দেয় নির্বাচনে তাদের ভূমিকা কী হবে?’

এ সময় নির্বাচনকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট বলেও আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ জোটে বিএনপিও যোগ দিয়েছে। এমনকি আসন্ন নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেবে বলেও জানানো হয়েছে।

সূত্র: বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com