রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিব্রত সিইসি, ধৈর্য্যশীল আচরণের আহ্বান

তরফ নিউজ ডেস্ক: নির্বাচন প্রচার কাজ শুরুর দ্বিতীয় দিনে দু’জন নিহত হওয়ার ঘটনা এবং বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনায় বিব্রত নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, এ দুই ঘটনায় আমরা বিব্রত হয়েছি।

নির্বাচন ভবনে বিচারিক হাকিমদের ব্রিফিংয়ে বুধবার (১২ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।

নূরুল হুদা বলেন, গতকালকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলেছিলাম যে, সারাদেশে নির্বাচনী কার্যক্রমে কোনো অঘটন ঘটেনি। কিন্তু গতকালকেই দু’টো ঘটনা ঘটেছে। যেটা আমাদের বিব্রত করেছে, মর্মাহত করেছে। নিহত হওয়ার ঘটনায় আমাদের অত্যন্ত বিব্রত করেছে, ব্যথা দিয়েছে।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের গাড়িতে হামলা হয়েছে। যেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা কিন্তু বিব্রত। এটা কখনো কাম্য হতে পারে না। একটা মানুষের জীবন সমস্ত নির্বাচনের চেয়ে মূল্যবান। সারাদেশে যে ৩০০টি আসনে নির্বাচন হবে। সেটার যে মূল্য, আমরা মনে করি একটা মানুষের জীবনের মূল্য তার চেয়ে বেশি। সহিংসতার কারণে সেই জীবন চলে গেলো এটা কারো কাম্য হতে পারে না। এ অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করতে  হবে।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতা, কর্মী, প্রার্থী, ভক্ত, শুভাকাঙ্ক্ষি, সবার প্রতি অনুরোধ করতে চাই- আপনারা ধৈর্য্যশীল আচরণ করবেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, কারো নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, একে অন্যের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাবেন। যেকোনো উত্তেজনাকর, উদ্বেগজনক নির্বাচন পরিপন্থি ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিহার করবেন এবং নিজেরাই তার প্রতিহত করবেন।

এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল  ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচার কাজে নামেন। সিইসি ১১ ডিসেম্বর বলেন, নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে কিন্তু সেটা যেন উত্তপ্ত না করে। এদিন বিকেলে মার্কিন রাষ্ট্রদূত সিইসির সঙ্গে সাক্ষাতের পর প্রার্থী সমর্থকদের সহিংসতার পথ পরিহার করার আহ্বান জানান।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com