শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রথমবারের মতো চাঁদের উল্টোপিঠের ছবি দিলো চীন

চীনা রোবটিক মহাকাশযানের পাঠানো চাঁদের উল্টোপিঠের ছবি। সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনোই দেখা যায় না বা সবচেয়ে দূরবর্তী দিক, যাকে বলা যায় উল্টোপিঠ (ফার সাইড)- সেখানের ভূতলের এই প্রথম ছবি পাঠিয়েছে চীনা রোবটিক মহাকাশযান।

এর আগে ৩ জানুয়ারি বিশ্বে প্রথমবারের মতো চাঁদের এই অংশে সফলভাবে অবতরণ করে মহাকাশযানটি।

চীনের মহাকাশ সংস্থা বলেছে, ৩ জানুয়ারি চাঁদের উল্টোপিঠ রোবটিক যানটি নামার পর থেকে ভালোভাবে কাজ করছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মহাকাশযানটির অবতরণের সাইটের নতুন দৃশ্য নিয়ে কতোগুলো ছবি প্রকাশ পেয়েছে। এছাড়া যেখানে যানটি অবতরণ করেছে বা অবতরণ করার সময়ের ভিডিওও ধারণ করা হয়েছে। যা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

চীনা রোবটিক মহাকাশযানের পাঠানো চাঁদের উল্টোপিঠের ছবি। সংগৃহীত

মহাকাশযানটি চাঁদে বহন করে নিয়ে গেছে ভূতাত্বিক অঞ্চলের চিহ্নিত এবং প্রয়োজেনীয় বিভিন্ন জিনিসপত্র। সেইসঙ্গে জৈবিক গবেষণার জিনিসপত্রও রয়েছে এর সঙ্গে।

চীনা রোবটিক মহাকাশযানের পাঠানো চাঁদের উল্টোপিঠের ছবি। সংগৃহীত

চাঙ-ই ৪ নামের চীনের মহাকাশযান চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে দাবি করে চীনা গবেষকরা দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলছে, বৈশ্বিক মহাকাশ গবেষণায় চীনের এটি একটি বড় মাইলফলক। বিশাল সাফল্য পেয়েছে চীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com