বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

ইরানের পাশে আছে চীন

তরফ আন্তর্জাতিক ডেস্ক : একদিকে যুদ্ধের ডঙ্কা। অন্যদিকে বিশ্ব তেলবাজার থেকে ইরানকে বিচ্ছিন্ন করে দেয়ার মার্কিন চেষ্টা। তার মধ্যে চীন-ইরান সম্পর্কের ভূয়সী প্রশংসা করলো দুই দেশ।  ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান সেই প্রচেষ্টার বিরুদ্ধে উদ্যোগ শুরু করেছে। তারা চেষ্টা করছে ইরানি তেলের বিশ্ববাজারকে উন্মুক্ত রাখতে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সাক্ষাত করেছেন চীনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে। ইরানি তেলের বড় ক্রেতা হলো চীন। তাই চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন  দিয়াওতাই’য়ে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে আমাদের ঘনিষ্ঠতম অংশীদারদের অন্যতম হিসেবে আমরা চীনকে বিবেচনা করি। তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় এবং বহুবিধ উপায়ে চীনকে সহযোগিতা করতে চায় ইরান। তা করা হবে দুই দেশের মানুষের স্বার্থে নিরাপত্তা ও শান্তির জন্য। বৈঠকে ওয়াং বলেন, চীন আশা করে ইরান তার পারমাণবিক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। তিনি আরো জানান, একতরফা অবরোধের ঘোর বিরোধী চীন। ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী তথাকথিত অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com